আল্লাহর ৯৯ নাম শুধু মুখস্থ করার বিষয় নয়। প্রতিটি নাম আল্লাহর পরিপূর্ণ গুণাবলির একটি বিশেষ দিক প্রকাশ করে।
এই সিরিজে আমরা প্রতিটি নামের আরবি, বাংলা উচ্চারণ, সংক্ষিপ্ত অর্থ সহ সোশ্যাল কার্ড ডিজাইন করে দিয়েছি আপনি চাইলে সেগুলো আপনার সোশ্যাল পেইজে শেয়ার করে অন্যেকে জানার সুযোগ করে দিতে পারেন। তবে সওয়াবের উদ্দ্যেশে করবেন ইনশাআল্লাহ।
💡 সিরিজ পরিচিতি: আল্লাহ তাঁর গুণাবলি ও মহিমা সম্পর্কে জানার জন্য আমাদের সামনে উন্মুক্ত করেছেন বহু সুন্দর নাম।
প্রতিটি নাম তাঁর পরিপূর্ণতার একটি বিশেষ দিক প্রকাশ করে এবং সৃষ্টিজগতের অসংখ্য নিদর্শনে তার প্রতিফলন দেখা যায়।
🌱 এই সিরিজের উদ্দেশ্য
আল্লাহর নামগুলোর অর্থ জানা।
সৃষ্টির মাঝে সেই নামগুলোর নিদর্শন খুঁজে দেখা।
আল্লাহকে আরও গভীরভাবে চিনতে শেখা।
ঈমান, ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধি করা।
আল্লাহর ৯৯ নামের অর্থ, পরিচয়, ও আসমাউল হুসনা কার্ড
সওয়াবের উদ্দ্যেশে আপনার সোশ্যাল পেইজে শেয়ার করে অন্যেকে জানার সুযোগ করে দিন। এতদিন যে ভুল পদ্ধতিতে আমরা আল্লাহর ৯৯ নাম শিখেছি তা বুঝার জন্য আল্লাহর নামের পরিচয় ও নিদর্শন গুলো বুঝতে হবে।
আসমাউল হুসনা: মুখস্থের বাইরে এক জ্ঞানযাত্রা
আল্লাহর ৯৯ নাম শুধু মুখস্থ করার জন্য নয়। প্রতিটি নাম তাঁর পরিপূর্ণতার একটি বিশেষ দিক প্রকাশ করে।
কখনো সৃষ্টিশক্তি, কখনো জীবনদান, কখনো জ্ঞান, কখনো রহমত, কখনো ন্যায়বিচার, কখনো সৌন্দর্য, কখনো রিযিক, কখনো সুরক্ষা—সৃষ্টি জগতের অসংখ্য নিদর্শনের মাধ্যমে এই নামগুলোর প্রতিফলন আমাদের সামনে উন্মোচিত হয়।
মহাবিশ্বের বিশালতা, জীবনের জটিলতা, প্রকৃতির ভারসাম্য, প্রাণিজগতের বিস্ময়, মানুষের অন্তর্জগত ও ইতিহাসের শিক্ষা—সবকিছুই আমাদেরকে আল্লাহর সুন্দরতম নামগুলোর দিকে আহ্বান জানায়।
এই সিরিজের পরবর্তী ধাপে আমরা সৃষ্টি জগতের আয়নায় আল্লাহর নামগুলোর নিদর্শন অনুসন্ধান করব।
