সৃষ্টির আয়নায় স্রষ্টা: আল্লাহর নামসমূহের অর্থ ও নিদর্শন
এই আল্লাহর নামসমূহের অর্থ ও নিদর্শন লেখাটি কোনো বিতর্কের ভাষায় লেখা নয়। এখানে আমরা “চাপিয়ে দেওয়ার” ভঙ্গিতে নয়, বরং বিনয় ও পর্যবেক্ষণের ভঙ্গিতে আল্লাহ তা‘আলার নামসমূহের প্রতিফলন দেখতে চাই। আসমাউল হুসনা আমাদেরকে আল্লাহ তা‘আলাকে পরিচয়ের পথে নেয়—আর সৃষ্টি সেই পরিচয়কে জীবনের ভাষায় সামনে এনে দেয়। আল্লাহ তা‘আলা বলেন—আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, এবং দিন-রাতের পরিবর্তনে বোধসম্পন্নদের…
